Header Ads

Header ADS

জানেন কি, বিমানে কেন তরল নিতে দেওয়া হয় না ?



বিমানে কেন তরল নিতে দেওয়া হয় না ?
বিমানে যাত্রা করার সময় একগাদা বাধা নিষেধ পেরিয়ে তবেই যেতে হয়। তার মধ্যে রয়েছে তরল নিয়ে যাওয়ার বাধাও। মাত্র ১০০ মিলিলিটার তরল নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু কেন এই নিয়ম? কোথা থেকেই বা উৎপত্তি? সেটা ভেবে দেখেছেন কখনও?

বছর দশেক আগে এই নিয়ম চালু হয়। ২০০৬ সাল থেকে কার্যকরী হয়েছে এই নিয়ম। ওই বছরে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। যার কাছে তরলের আকারে ছিল বিস্ফোরক। সেই বিস্ফোরক নিয়ে বিমানে উঠতে যাচ্ছিল এক জঙ্গি। যদিও বিমানে ওঠার আগেই ধরা পড়ে যায় সেটি। প্রাথমিকভাবে সেটি সফট ড্রিংক মনে হয়েছিল। পরে দেখা যায়, তার সঙ্গে রয়েছে বেশ কিছু ব্যাটারিও। তখনই সন্দেহ হয় পুলিশের। পরে জানা যায় ওই বোতল ব্যবহার করে তারা বম্ব ডিভাইস বানাচ্ছিল যা বিমানে প্রয়োগ করা সম্ভব হবে সহজেই।
এই ঘটনার পরই ব্রিটিশ এয়ারপোর্টগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। বই, খবরের কাগজ, কাঁচের গ্লাস সব কিছুই নিষিদ্ধ করে দেওয়া হয়। ক্রমশ এই নিয়ম ছড়িয়ে পড়ে বিশ্বের সব এয়ারপোর্টে। এরপর থেকে আর তরল জিনিস নিয়ে যেতে দেওয়া হয় না। তবে বেবি-ফুড হল ব্যতিক্রম। এছাড়া তরল জীবনদায়ী ওষুধও ব্যতিক্রমের তালিকায়। সেটা টেস্ট করে তবেই অনুমতি দেওয়া হয়।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.